শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ আয়োজন না করার ইঙ্গিত পিসিবির

রাকিব উদ্দীন : চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজক পাকিস্তান। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে উন্মুখ হয়ে থাকলেও এশিয়া কাপ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। মূলত নিরাপত্তা শঙ্কায় কিছু দেশ পাকিস্তানে যেতে না চাওয়ার কারণে এমন ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এহসান মানি।

আজ পাকিস্তান সুপার লিগের ট্রফি উন্মোচনে অনুষ্ঠানে সংবাদমাধ্যমের করা প্রশ্নের জবাবে এশিয়া কাপের আয়োজন থেকে সরে আসার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেন, ‘এশিয়া কাপের ভেন্যু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) স্টেকহোল্ডারদের (অংশীদার) মধ্যে আলোচনায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এবারের এশিয়া কাপের আয়োজন পাকিস্তানের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত সেখানে অংশ নেবে না বলে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছে বিসিসিআই। বিপরীতে পাকিস্তানও ঘোষণা দেয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তাঁরা ভারতেও যাবে না।

আগামী মার্চে এসিসির বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত সেই সভার পরই এশিয়া কাপের চূড়ান্ত ভেন্যু জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ