শিরোনাম
◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে তিন সার্ভেয়ারের বাসা থেকে ৯৩ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের চেক ও নথি উদ্ধার করেছে র‌্যাব, আটক ১

সিরাজুল ইসলাম: বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের বাহারছড়া ও তারাবনিয়ারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওয়াসিম নামে এক সার্ভেয়ারকে আটক করা হয়। অপর দুই সার্ভেয়ার ফরিদ ও ফেরদৌস পালিয়ে গেছেন।

র‌্যাব-১৫ রামু ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, কক্সবাজারে সরকারের বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন। এসব প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ ঘিরে সংঘবদ্ধ একটি চক্র জমির মালিকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। বেশ কয়েকজন জমির মালিক র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন।
তিনি জানান, ওয়াসিমের বাসা থেকে ছয় লাখ, ফরিদের বাসা থেকে ৬০ লাখ এবং ফেরদৌসের বাসা থেকে সাত লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ