শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফএটিএফের ধুসর তালিকায় থাকতে পারে পাকিস্তান

সিরাজুল ইসলাম: যে সব দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়াবে, তাদের মধ্যে রয়েছে তুরস্ক ও মালয়েশিয়া। এফএটিএফ সন্ত্রাসের বিরুদ্ধে অর্থায়নবিরোধী পর্যবেক্ষক। ইয়ন

কালোতালিকা ভুক্ত হলে পাকিস্তানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। সেক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করতে পারবে না দেশটি। অর্থনৈতিকভাবে একঘরে হয়ে যাবে ইসলামাবাদ।

এ বিশ্ব ভীতিকর অবস্থা থেকে উত্তরণে পাকিস্তান যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কি না, বা সেগুলো বাস্তবায়ন করছে কি না, তা বিবেচনা করবে আন্তর্জাতিক সহযোগিতা পুর্নবিবেচনা গ্রুপ (আইসিআরজি)। এফএটিএফের একটি অংশ হলো আইসিআরজি।

ফ্রান্সের প্যারিসে সভায় দক্ষিণ এশিয়ার দেশটি পর্যবেক্ষকদের প্রতিবেদন জমা দিয়েছে। সভায় ২০৫টি দেশের ৮০০’র বেশি প্রতিনিধি অংশ নেন। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাতিসংঘ, বিশ্ব ব্যাংক এবং অন্য সংগঠনের প্রতিনিধিও ছিলেন ওই সভায়।

২০১৮ সালে পাকিস্তানকে ধুসর তালিকাভুক্ত করে এফএটিএফ। গত বছরের অক্টোবরের সভায় এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়।

এফএটিএফের এশিয়া প্যাসিফিকের সভা গত অক্টোবরে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির চেয়ারে ছিলো চীন। বলা হয় সন্ত্রাসের বিরুদ্ধে অর্থায়নে ইসলামাবাদ দৃশ্যমান অগ্রগতি করেছে। দেশটিকে সাদা তালিকাভুক্ত করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়