শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি, নির্বাচক এবং ক্রিকেট নিয়ে আমাদের মত-ভিন্নমত

ফরহাদ টিটো : উন্নত বিশ্ব আর অনুউন্নত বিশ্বের দেশের মধ্যে অন্যতম মূল পার্থক্য হলো উন্নত দেশের মানুষেরা সাধারণত অন্যের বিজনেসে (কাজে) নাক গলায় না, কম উন্নত দেশের মানুষ তা বেশি বেশি করে।It's none of my business বলে কোনো কথা আমাদের দেশে নেই। বরং আমরা অন্যের কাজে নাক গলানোকে বিশ্বাস করি It's my business! বাংলাদেশ ক্রিকেট টিম নির্বাচন করার জন্য বিসিবির একটা সিলেকশন কমিটি আছে। খেলোয়াড় নির্বাচন আমার-আপনার বিজনেস্ না। এটা তাদের কাজ। হ্যাঁ, তাদের কোনো কোনো সিদ্ধান্ত আপনার পছন্দ না-ই হতে পারে, কিন্তু আপনি কোনোভাবেই সরাসরি বলে দিতে বা লিখে দিতে পারেন না ‘সিদ্ধান্তটা ভুল’। আপনি যে ঠিক তা নিশ্চিত হলেন কীভাবে?

সিলেক্টঢদের তো শুধু মাঠ আর স্ট্যাটের খবর রাখেন না, এর বাইরেও খেলোয়াড়দের অন্যান্য খবর রাখেন, খেলোয়াড়দের সঙ্গে কমিউনিকেশন রাখেন, কাউকে দলে নেওয়ার পেছনে বা বাদ দেওয়ার পেছনে হয়তো পরিসংখ্যানের বাইরে আরও কিছু কারণ হাতে থাকে তাদের। যা আমার-আপনার কাছে থাকে না। অবশ্যই ক্রিকেটপ্রেমী হিসেবে, সাংবাদিক বা লেখক হিসেবে আলোচনা করতেই পারি আমরা যুক্তি দিয়ে এটা হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো ইত্যাদি। কিন্তু নিজেকে সিলেক্টঢদের চাইতে বেশি জানা বা বেশি পন্ডিত ভাবা তো মোটেও ঠিক না ! আমাদের দেশ আরও অনেক এগিয়ে থাকতো এতোদিনে সবাই যদি নিজের করণীয়টা নিয়েই পড়ে থাকতো বেশি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়