শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যার নাম চেয়ে আফ্রিদির টুইট, ‘আফরিন’ রাখার পরামর্শ রশিদ খানের

স্পোর্টস ডেস্ক : পঞ্চমবারের জন্য কন্যাসন্তানের বাবা হলেন শাহিদ আফ্রিদি। সদ্যজন্ম নেয়া এই শিশুর ছটি টুইটারে পোস্ট ভক্তমহলে জানিয়েছেন তিনি। শুধু তাই মেয়ের নাম চেয়েও টুইটা বার্তা পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এই টুইটে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও মেয়ের নাম প্রস্তাব দেন।

মেয়ে আফ্রিদি টুইটারে লিখেন, ‘সর্বশক্তিমানের অশেষ আশীর্বাদ আমাকে। চার কন্যাসন্তানের পর পঞ্চমবারের জন্য কন্যাসন্তান উপহার দিয়ে আমায় আশীর্বাদ ধন্য করেছেন আল্লাহ।’

টুইটারে এদিন সদ্যোজাতকে কোলে নিয়ে পোস্ট করা আফ্রিদির ছবিতে ছিল তাঁর বাকি চার কন্যাসন্তান আকসা, আনশা, আজওয়া ও আসমারা। এরপর অনুরাগীদের কাছে সদ্যোজাতর নাম প্রস্তাব করার আবেদন রাখেন আফ্রিদি।

আরেক টুইটে মেয়ের নাম চেয়ে আফ্রিদি লিখেন, ‘পরের কাজটা আমার অনুরাগীদের জন্য। তোমরা জানো আমার সকল কন্যাসন্তানের নাম শুরু ‘অ’ দিয়ে। তোমরা আমার পরিবারের কনিষ্ঠা সদস্যার জন্যও তেমনই ‘অ’ দিয়ে কোনো নাম প্রস্তাব করো। #আকসা, #আনশা, #আজওয়া ও #আসমারা।’

টুইটারে মেয়েকে কোলে নিয়ে আফ্রিদির ছবিতে শুভেচ্ছা জানাতে থাকেন অনুরাগীরা। উড়ে আসে বেশ কিছু নামের প্রস্তাবও। এরইমধ্যে নজর কাড়েন আফগান লেগ-স্পিনার রশিদ খান। আফ্রিদির ডাকে সাড়া দিয়ে রশিদ পাক তারকাকে সদ্যোজাতর নাম ‘আফরিন’ রাখার প্রস্তাব দেন। উর্দুতে যার অর্থ ‘সাহসী’।

  • সর্বশেষ