শিরোনাম
◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ যে তিন নেতার হাতে এখন ইরানের ভাগ্যের চাবি ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড- ১৯ এর চিকিৎসা দিতে গিয়ে মাথা ন্যাড়া করে ফেলছেন চীনের নার্সেরা

ইয়াসিন আরাফাত : করোনা ভাইরাস বা কোভিড- ১৯ এর আতঙ্ক ছেয়ে গেছে গোটা বিশ্বে। এপর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে হাজারেরও বেশি মানুষ। নতুন আক্রান্তের সংখ্যা একটু কমলেও, এখনও অসুস্থ কয়েক হাজার মানুষ।তাদের চিকিৎসায় নিরন্তর কাজ করে যাচ্ছেন চিকিৎসক আর নার্সরা।

ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য নিজেরাই নিজেদের মাথা ন্যাড়া করে ফেলছে সেইসব নার্স। এতে দ্রুত ভাইরাস ছড়ানোর আশঙ্কা কমছে বলে মনে করা হচ্ছে। হাজার হাজার রোগীর সুস্থতার জন্য এভাবেই স্বার্থত্যাগ করছেন তারা।

হাসপাতালের স্টাফরা এমনভাবে কাজ করছেন, যাতে কোনও সময় নষ্ট না হয়। বাথরুমে যাওয়ার বদলে ডায়পার ব্যবহার করেন তারা। ভাইরাসে আক্রান্ত না হলেও নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ইনফেকশন যাতে না হয়, তার জন্য ওষুধ মাখতে মাখতে তাদের চামড়া সাদা হয়ে যাচ্ছে। মাস্ক লাগানো থাকতে থাকতে বিকৃত হয়ে যাচ্ছে মুখ। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গিয়েছে। তাদের চোখেমুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়