শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ডেনিসের কারণে ২৩৪ ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্য

সামিউল শাওন: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে যুক্তরাজ্যের দিকে প্রবল গতিতে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডেনিস। ঝড়ের তাণ্ডবের আশংকায় এয়ারলাইন ইজিজেট যুক্তরাজ্যে তাদের ২৩৪টি ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করেছে। ফলে বিপদে পড়েছেন প্রায় ৪০ হাজারের বেশি যাত্রী। ডেইলি মিরর, ডেইলি স্টার

শনিবার স্থানীয় সময় সকাল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে ঘণ্টায় ৭০ মাইলের বেশি শক্তি নিয়ে প্রবল বাতাসের সঙ্গে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ডেনিস আঘাত হানতে পারে।

ব্রিটিশ আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড় ডেনিস সাইক্লোনে রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ঝড়ের কারণে বাতাসের চাপ কমে গেছে ২৪ মিলিবার। এই ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় ইজিজেটের পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজ-সহ বেশ কিছু বিমান সংস্থা যুক্তরাজ্যে বিমানের চলাচল স্থগিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়