শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

এম এ হালিম,সাভার প্রতিনিধি: ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে গোডাউনে থাকা সমস্ত ঝুট।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে আহাদনগর এলাকায় হাজী আব্দুল মালেকের মালিকানাধীন গোডাউনে ওই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকান্ডের খবর শুনে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে এক ঘন্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত ঝুট পুড়ে যায়।

ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ১৫০ বর্গফুটের টিনশেডে ঝুট গোডাউনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পরায় তা নেভাতে তাদের বেগ পেতে হয়। তবে আগুন আশপাশের দোকান ও স্থাপনাতে ছড়ানোর পূর্বেই তা নিয়ন্ত্রণে সক্ষম হন তারা। এঘটনায় প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ ও সূত্রপাত জানাতে পারেননি তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়