শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফেসবুকের মতো চালু হলো নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘কথা’

দেবদুলাল মুন্না : বাংলাভাষীদের জন্য ‘কথা’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম ও জীবনধারাবিষয়ক অ্যাপের যাত্রা শুরু হয়েছে। গত বুধবার এ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান হলে গতকাল শনিবার থেকে এ অ্যাপটি সক্রিয় করা হয়েছে।

প্রধান প্রযুক্তি কর্মকর্তা আতাউল মুকিত বলেন, কথা ব্যবহারকারীরা তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, অডিও কল, দলীয় চ্যাট সুবিধা পাবেন। এতে একটি ফিড বা টাইমলাইন আছে। যেখানে ব্যবহারকারীরা তাঁদের অনুভূতি জানাতে পারবেন, মন্তব্য ও শেয়ার করার সুবিধাও রয়েছে। এ ছাড়া সমসাময়িক সংগীত, সিনেমা হল, নাটক, লাইভ ক্রিকেট স্কোর এবং নানা আয়োজনের তথ্য পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হয় ২০০৪ সালে। ওই বছর বন্ধুদের নিয়ে মার্ক জাকারবার্গ ফেইসবুক শুরু করেন। ফেইসবুকের এক বছর আগে অবশ্য ‘মাইস্পেস’ নামে আরেকটি মাধ্যম চালু হয়। তবে সেটি জনপ্রিয় হয়নি। বাংলাদেশের কথা তাই ব্যবহারকারীদের কতটা মন কাড়তে পারবে সেটি দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়