শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনা তৈরি ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পোশাক এবং খাবার বিতরণ সবুজ আন্দোলনের

সমীরণ রায়: শুক্রবার সকাল ১০টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন “সবুজ আন্দোলনের” সার্বিক সহযোগিতায় শাহবাগ যাদুঘরের সামনে সেচ্ছাসেবী সংগঠন বনফুল’র উদ্দ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনা তৈরি ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য পোশাক এবং খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিএম সাংগঠনকি সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী অন্তর রহমানসহ বিভিন্ন পেশাজীবী এবং সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ছাত্রফ্রন্টের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনফুল’র চেয়ারপার্সন জেসমিন সুলতানা।

বাপ্পি সরদার বলেন, আমরা এবছরে ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সমাজের সকল বিত্ত্ববান ব্যক্তি এই দিবসে দুস্থ, অসহায় মানুষের পাশে দাড়ালে কমে যাবে ধনী, দরিদ্রের বৈষম্য। একই দিনে সুন্দরবন দিবস। আসুন বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে আসি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করলে সবুজ শ্যামল বাংলাদেশ বসবাসের উপযোগী থাকবে। তাই এবছর বনফুল সংগঠনের মাধ্যমে দাবি জানানো হয়, ভালোবাসার রং হোক সবুজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়