শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌম্যের জীবনসঙ্গীর নাম প্রিয়ন্তি

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২৮ তারিখ জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সৌম্য সরকার। কথাটি বুধবার (১২ ফেব্রুয়ারি) মিডিয়ার সামনে আসলেও কন্যার নাম জানা যায়নি। অবশেষে জানা গেলো তার জীবনসঙ্গীর নাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই কন্যার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সৌম্য। ছবিটিতে ঘরের মধ্যে একটি শোভাবর্ধনকারী গাছের ফুল ও ফলের মধ্য দিয়ে দেখা গেছে দু’জনকে। যেখানে বর বেশে রোমান্টিক মুডে সৌম্য বসে আছেন একটি মেয়ের সঙ্গে। মেয়েটি হলেন তার ভবিষ্যৎ জীবনসঙ্গী প্রিয়ন্তি দেবনাথ পূজা।

যার বাবা-দাদার বাড়ি খুলনায়। বর্তমানে থাকেন ঢাকার গ্রিন রোডে। পড়াশুনা করছেন ও লেভেল হায়ার সেকেন্ডারিতে (এইচএসসি) ঢাকার একটি কলেজে।

যদিও এই ছবি নিয়ে পাঠক সমাজে ইতোমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ছবিটি অনেকটা আফটার ওয়েডিং ফটোশুটের মতো। পাঠক সমাজের অজানা মনে প্রশ্ন, সৌম্যর বিয়ে হয়ে গিয়েছে, এখন কি শুধুই আনুষ্ঠানিকতা?

এদিকে, এ ব্যাপারে সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা যা শুনেছেন, সব ঠিক। সৌম্যর বিয়ে হচ্ছে। পাত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। বিয়ে ২৮ ফেব্রুয়ারি।’ এর বেশিকিছু আর বলতে চাননি তিনি।

সৌম্যর ফেসবুকের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়