শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরুতে রাজি হয়েও হঠাৎই পাকিস্তান সফর বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : শুরুতে রাজি হলেও হঠাৎই বেঁকে বসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের উপর বাড়তি চাপ এড়াতে পাকিস্তানে দল পাঠাবে না দক্ষিণ আফ্রিকা বোর্ড (সিএসএ)। যদিও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকাকে দেশে পেতে মুখিয়ে ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী মার্চে তিনটি টি- টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু আগামী মাসে ভারত সফরও রয়েছে দলটি। ফলে পাকিস্তান সফরে টানা ম্যাচ খেলতে গিয়ে ক্রিকেটারদের বাড়তি চাপ নিতে হবে। এজন্য পাকিস্তান সফর বাতিল করেছে সিএসএ। তবে ভবিষ্যতে আবার এই সফর নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দুই বোর্ড।

আগামী মাসে পাকিস্তানে বসবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। ওই সময় পাকিস্তানের বিশেষ নিরাপত্তা দল পাঠানোর কথা ভাবছিল সিএসএ। একই সময়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা, যার শেষটি মাঠে গড়াবে ১৮ মার্চ। পিসিবি চায়, শেষ ম্যাচ মাঠের গড়ানোর পর দলটি দুবাইয়ে অবস্থান করুক।

ওদিকে ২২ মার্চ পিএসএল শেষ হবে। এরপর দক্ষিণ আফ্রিকা দলকে সেখান থেকে সরাসরি রাওয়ালপিন্ডিতে আনার পরিকল্পনা করা হয়েছিল। ৭ মার্চ ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ