শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়ালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ায় সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের সাথে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস। শেষ মুহূর্তে জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করে দলকে পরাজয় থেকে রক্ষ করে ক্রিস্টিয়ানো রোনালদো। এসি মিলানের হয়ে একমাত্র গোলটি আসে অ্যান্তে র‌্যাবিকের পা থেকে।

সান সিরোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে জুভেন্টাস। তবে এসি মিলানও কোনো অংশে কম ছিলো না। ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত ছিলো ক্লাবটি। প্রথমার্ধে কোনো দল গোল না পেলেও দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। স্যামু ক্যাসতিললেজোর শট জুভেন্টাসের গোলরক্ষক বুফন ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল ভলি শটে জালে পাঠান আন্তে র‌্যাবিক।

৭১ মিনিটে মিলানের থিও হার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় ক্লাবটি। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস। শেষ দিকে এসে সাফল্যের দেখা পায় তারা। ইনজুরি সময়ে জুভেন্টাসের আক্রমণ ঠেকাতে গিয়ে এসি মিলানের ডিফেন্ডার ডেভিড ক্যালাব্রিয়ার হাতে লাগে। পরে ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে গোল করে জুভেন্টাসকে ১-১ গোলে সমতায় ফেরান রোনালদো। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ০৫ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়