শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ভয় হয়, করোনাভাইরাস এলে আসলে কিছুই করতে পারবে না সরকার

ড. আসিফ নজরুল : তিনি করোনা আক্রান্ত প্রথম ব্রিটিশ নাগরিক। জানুয়ারির শেষদিকে গিয়েছিলেন সিঙ্গাপুর গ্রান্ড হায়াত হোটেলে আয়োজিত কনফারেন্সে। সেখানে আক্রান্ত হন করোনাভাইরাসে। ব্রিটেনে ফেরার পথে তিনি ফ্রান্সে একটি হলিডে রিসোর্টে যান। সেখানে তার থেকে সংক্রামিত হয় পাঁচজন ব্রিটিশ নাগরিক। তাদের একজন ৯ বছর বয়সী এক বালক ফ্রেঞ্চ শিখতে দুটো স্কুলে গিয়েছিলো। করোনার আশঙ্কায় স্কুল দুটো বন্ধ করা হয়েছে এখন। করোনাভাইরাসের ভয়াল গতি আর বিভিন্ন দেশের প্রস্তুতির খবর পড়ি আর ভাবি কী ভয়ংকর বিপর্যয় ডেকে আনতে পারে এটি এ দেশে। আমার ভাবনা যুক্তিহীন নয়। করোনা চিহ্নিত করা, করোনা রোগীকে আলাদা করা এবং তাদের উপযুক্ত চিকিৎসা দেওয়া কোথাও আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে কী? আছে কী এমন প্রস্তুতি নেওয়ার সদিচ্ছাটুকু?

অতীতে আগুন নেভাতে গিয়ে, মশার ওষুধ দিতে গিয়ে, গর্তে পড়া বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে এমনকি ঈদের চাঁদ খুঁজে বের করতে গিয়ে আমরা আমাদের অবিশ্বাস্য অদক্ষতার পরিচয় পেয়েছিলাম। আমার তাই ভয় হয় করোনা এলে, আসলে কিছু করতে পারবে না সরকার। বরং সর্দি-কাশি-জ্বর এ ধরনের অসুখ বলে উড়িয়ে দিতে চাইবে। এমনকি সম্ভব হলে এসব ‘গুজবের’ জন্য ‘বিএনপি-জামায়াতকে’ দায়ী করবে। ব্র্যাক, গণস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হাসপাতাল বা অন্য কেউ আপনাদের কী কিছু করার আছে? থাকলে এখনি শুরু করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়