শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ বছর পর পাকিস্তানের লাহোরে খেলতে নামবেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে পাকিস্তান সফরে চোখের সামনে মৃত্যু কোপ দেখেছিলেন শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলো পুরো লঙ্কাবাহিনী। ওই হামলায় আহত হয়েছিলেন সাঙ্গাকারা।

১১ বছর পর সেই লাহোরে আবার খেলতে নামবেন সাঙ্গাকারা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে প্রদর্শনীমূলক ম্যাচ খেলতে সাঙ্গাকারার পাকিস্তান সফর নিশ্চিত ছিলো আগেই। মঙ্গলবার জানা গেছে, এমসিসির এই পাকিস্তান সফরের সূচি এবং ম্যাচের ভেন্যু।

আগামী ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এক ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে এমসিসি। এ সফরের সবগুলো ম্যাচই হবে লাহোরে। এমসিসি স্কোয়াডের অধিনায়কত্ব করবেন তিনি।

পাকিস্তান সফরের এমসিসি স্কোয়াড : কুমার সাঙ্গাকারা, রবি বোপারা, মাইকেল বারগেস, অলিভার হ্যানন ড্যালবি, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রোয়েলফ ফন ডার মারউই এবং রস হোয়াইটলি। কোচ : আজমল শাহজাদ

এমসিসির পাকিস্তান সফরের সূচি

১৪ ফেব্রুয়ারি - এমসিসি বনাম লাহোর কালান্দারস (টি-টোয়েন্টি)

১৬ ফেব্রুয়ারি - এমসিসি বনাম পাকিস্তান শাহিনস (ওয়ানডে)

১৭ ফেব্রুয়ারি - এমসিসি বনাম নর্দার্ন (টি-টোয়েন্টি)

১৯ ফেব্রুয়ারি - এমসিসি বনাম মুলতান সুলতানস (টি-টোয়েন্টি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়