শিরোনাম
◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় খুলনায় একজন গ্রেফতার

বাংলাদেশ প্রতিদিন : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতিভাবে উপস্থাপন করায় খুলনায় সমসের আলী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে তাকে স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

খুলনার সদর থানা ওসি আসলাম বাহার বুলবুল জানান, ওই ব্যক্তি খুলনা রেলওয়ে কলোনীর টি-২৫ (বি)-এর বাসিন্দা জয়নাল আবেদীন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মহানগরীর রেলিগেট পালপাড়া এলাকার ইমদাদুল হক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ১৫/২৮/২৯/৩১ ধারায় থানায় মামলা করেছেন।

জানা যায়, গত ৪ ফেব্রুয়ারী নগরীর ফেরিঘাট মোড়ে এফ কে ট্রেডিং নামক প্রতিষ্ঠানে মুনষ্টার পেইন্ট'র ডিপো ইনচার্জ শামসের আলী ও নুর করিম সুজন পরস্পর যোগসাজসে প্রধানমন্ত্রীকে ‘হযরত’ আখ্যা দিয়ে তার বিকৃত ছবি ফেসবুকে প্রকাশ করে।

  • সর্বশেষ