শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে চোরাকারবারির ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত, আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত ফাঁড়ির কাছে এ চোরাকারবারির ছুরিকাঘাতে বরুণ কুমার নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

এসময় এনামুল (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

বিজিবি’র আটাপাড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, মঙ্গলবার ভোরে চোরাকারবারি দলের দুই সদস্যকে আটক করেন বিজিবি সদস্যরা।পরে চোরাকারবারিদের মূল হোতাদের ধরার জন্য বিজিবি সদস্য বরুণ কুমার আটক দুজনকে নিয়ে ভিমপুর গ্রামে যান এবং এমদাদুল মণ্ডলের বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ভেতরে ওঁৎ পেতে থাকেন। এ সময় আটক দুই চোরাকারবারি ল্যান্স নায়েক বরুণ কুমারের বাম হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে, অন্য বিজিবি সদস্য এক রাউন্ড গুলি ছোড়েন।

ক্যাম্প কমান্ডার জানান, বিজিবি’র আহত সদস্য ল্যান্স নায়েক বরুণ কুমারকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানিয়েছেন, বিজিবি’র আহত কোনও সদস্যকে তাদের হাসপাতালে ভর্তি হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়