শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রের ঢেউয়ে ভেসে এল রহস্যময় প্রাণীর কঙ্কাল

ইয়াসিন আরাফাত : সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক অদ্ভুত প্রাণীর ছবি সামনে আসে। তবে এবার যে ভিডিও সামনে এলো তা কোনও জীবিত প্রাণীর নয়, একটি অদ্ভুত দর্শন প্রাণীর কঙ্কাল। প্রাণীটি সামুদ্রিক বলেই ধারণা করা হচ্ছে।

পঁচিশ বছরের এরিকা কনস্টানটাইন আমেরিকায় সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহরের সংলগ্ন সানরাইজ পার্ক এলাকার সৈকতে রোজই তিনি হাঁটতে যান। সঙ্গে থাকে তার পোষা কুকুরটি। রোজকার মতো ওইদিনও হাঁটতে বেরিয়েছিলেন এরিকা। কিন্তু দিনের শুরুটা তাঁর আর পাঁচটা দিনের মতো হল না। পোষা কুকুরটি হঠাত্ই দৌড়ে গিয়ে কিছু একটার সামনে চিত্কার করতে থাকে। এরিকা জানিয়েছেন, তার কুকুরটি যখন কোনও মৃত প্রাণী বা অদ্ভুত কিছু দেখে এমন চিত্কার করে।তিনিও দ্রুত কুকুরটির কাছে পৌঁছে যান।

এরিকাগিয়ে দেখেন এক অদ্ভুত দেখতে প্রাণীর কঙ্কাল সমুদ্র তটে প়ড়ে রয়েছে। যার বড় বড় দাত, চোখ কোথায় ছিল ঠিক বোঝা যাচ্ছে না। এরিকার দাবি, আকারে সেটি একটি কুকুরের সমান হবে। কিন্তু তার দেখা কোনও প্রাণীর সঙ্গেই এই কঙ্কালটির কোনও মিল পাচ্ছিলেন না এরিকা। তার মোবাইলের ক্যামেরায় ধারণকৃত সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/i/status/1226765413662494720

 

 

 

 

  • সর্বশেষ