শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি মদ-বিয়ার ক্যানসহ বরিশালে আটক তিন

বরিশাল প্রতিনিধি : জেলার উজিরপুরে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস থেকে ৮ বোতল বিদেশি মদ ও ২৪ টি বিয়ার ক্যানসহ তিনজনকে আটক করেছে উজিরপুর থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী টোল প্লাজা এলাকা থেকে তাঁদের কে আটক করা হয়। এসময় বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এছাড়া কালো রংয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

জানা গেছে, বরযাত্রীসহ বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন কয়েকটি যাত্রীবাহী মাইক্রোবাস। পথে টোল প্লাজায় গাড়িটি সন্দেহ হলে উজিরপুর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ মদ ও বিয়ার জব্দ এবং তাদেরকে আটক করা হয়৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি)  জিয়াউল আহসান জানান, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, ভোলার রোবহানউদ্দিন উপজেলার শুভ সাহা (৩০), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রিপন দাস (৩০) ও গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাপ্পা সাহা (৩০)। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়