শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে এসব অবৈধ যানবাহন আর চলতে দেওয়া হবে না, বললেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

জামাল হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সকল সড়ক থেকে অবৈধ যানবহন বন্ধে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শহরের প্রধান প্রধান জনবহুল স্থান গুলোতে সচেতনতামূলতা মাইকিং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জেলার প্রধান ৫ টি প্রধান সড়কসহ সব সড়ক থেকে শ্যালোইঞ্জিন চালিত সকল ধরনের নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি বন্ধে লাগাতার অভিযান চালানো হবে।

তার আগে এসব যানবাহনের মালিক ও ব্যবহারকারীদেরকে সচেতন করতে আমরা ৪ দিন সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। এই চার দিন জেলার চারটি উপজেলাতে এ কার্যক্রম চলবে। এরপর থেকে কোন ভাবেই সড়কে এসব অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে সড়কে সাধারণ মানুষের চলাচল নিরবিঘ্নে করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়