শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক রুটে চলাচলে ৬টি বড় জাহাজ কিনবে সরকার, সংসদে খালিদ মাহমুদ

আবুল বাশার নুরু: আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য সমুদ্রগামী ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ওই ছয়টি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার, দুইটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার (ডিজেল পরিবহন উপযোগী) এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার (কয়লা পরিবহন উপযোগী)। এ ছাড়া সমুদ্রগামী আরও ৪টি নতুন সেলুলার কন্টেইনার জাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, দেশে চলাচলকারী সরকারি জাহাজ রয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বিআইডব্লিউটিসি-এর ৮৫টি জলযান এবং আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বিএসসি-এর ৮টি সমুদ্রগামী জাহাজ রয়েছে। অভ্যন্তরীণ রুটে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসি-এর জলযানসমূহের মধ্যে ফেরি ৫০টি, যাত্রীবাহী জাহাজ ২৩টি (অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ ৫টি, উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ৩টি, সি ট্রাক ৯৬টি, ওয়াটার বাস/ট্যাক্সি ৯টি) এবং কার্গো জাহাজ ১২টি (কন্টেইনারবাহী জাহাজ ৪টি, কোস্টার ১টি, বে ক্রসিং বার্জ ৭টি)। আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বহরে ৮টি জাহাজের মধ্যে ৩টি নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার ৩টি নতুন বাল্ক ক্যারিয়ার এবং ২টি লাইটারেজ ট্যাংকার রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিআইডব্লিউটিসির অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ ২টি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ২টি এবং বিভিন্ন ধরনের ১০টি ফেরি নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য যাত্রীবাহী ক্রুজার সংগ্রহ/নির্মাণ ৩টি আধুনিক অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ সংগ্রহ/ নির্মাণ ৩টি, আধুনিক উপকূলীয় যাত্রীবাহী জাহাজ সংগ্রহ/নির্মাণ ৪টি, সি ট্রাক সংগ্রহ/নির্মাণ ৮টি, সালভেজ-কাম-ফায়ার ফাইটিং টাগ সংগ্রহ/নির্মাণ ১টি, মোট ৩৯টি নৌযান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়