শিরোনাম
◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীকে সাত দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিলো ডিইউজে

ইসমাঈল ইমু : সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আশু বিচার নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এসব দাবিতে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছেন ডিইউজে নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকার সিটি করপোরেশনের নির্বাচনের দিন এবং আগে ও পরে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। একই সময়ে পুলিশ সদস্যদের কেউ কেউ পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আশু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

দাবিগুলো হলো- নির্বাচনের দিন ও আগে-পরে যে সাংবাদিকরা হামলা ও হয়রানি-নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, রাষ্ট্রকে দায়িত্বপালনের সময় আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ, পেশাগত দায়িত্বপালনের সময় যেসব সাংবাদিক মামলার শিকার হয়েছেন অবিলম্বে তাদের মামলা বিনাশর্তে প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধ করতে পুলিশ সদস্যদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনে পুলিশ ও সাংবাদিক নেতৃত্বের সমন্বয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করে ডিইউজে। এছাড়াও অবিলম্বে সাগর-রুনি হত্যাকান্ডসহ বিগত সময়ে সাংবাদিক হত্যাকারীদের বিচার অবিলম্বে শেষ করা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, নির্বাহী সদস্য জাহিদা পারভেজ ছন্দাসহ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়