শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

তিমির চক্রবর্ত্তী: বাজারে নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে। ২০১৯ সালের অক্টোবর-নভেম্বরে পেঁয়াজের দাম ছিল আকাশচুম্বি। এরপর বিদেশ থেকে টনকে টন পেঁয়াজ আনা হলেও দাম কমার কোনো লক্ষণ দেখা গেল না। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি ১৪০ টাকা ও আমদানি করা ছোট পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা এবং বড় পেঁয়াজ তুরস্ক ও মিসরীয় ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রথম আলো

শুধু পেঁয়াজ নয় বর্তমানে চাল, তেল, ডাল, মসলাসহ, বাজারে সব পণ্যেরই দাম চড়া। প্রতি কেজি মিনিকেট চাল ৪৮-৫৪ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৮-৪৪ টাকা, মোটা চাল ৩২-৩৫ টাকা, নাজিরশাইল ৫০-৬০ টাকা, বাশমতি দেশী ৭০-৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে মিনিকেট চাল ৪৫-৪৮ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৫-৪০ টাকায় বিক্রি হতো।

অনেকের মতে, চাল রপ্তানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে, সরকারের এই ঘোষণায় চালের মূল্যবৃদ্ধি হয়েছে। বাংলাদেশে রপ্তানিকারকেরা নানা প্রণোদনা পেলেও উৎপাদকেরা তেমন প্রণোদনা পান না। চালের দাম বাড়লেও কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন না।

অপরদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৯৫-১০৮ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৯০-৯৫ টাকা। পাম তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা। ব্রয়লার মুরগির ডিমের দামও ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। কিছুদিন আগেও ডিমের ডজন ছিল ৯০-৯৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকা। অর্থাৎ মসলাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরই দাম বেড়েছে।

পণ্যের দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা দায় চাপান পাইকারি বিক্রেতাদের ওপর। পাইকারি বিক্রেতারা আমদানিকারকদের দোষারোপ করেন। এমন পরিস্থিতিতে গচ্ছা দিতে হচ্ছে সাধারণ ক্রেতাকে। আমাদের দেশের আমদানি বাজার কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জিম্মি। তারা নিজেদের খেয়ালখুশি মতো দাম বাড়িয়ে থাকে। এদের কাছে সরকারকেও অসহায় মনে হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ। তাদের পক্ষে খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সরকার বাজার নিয়ন্ত্রণ করতে না পারলেও, তদারকির কাজটি তো করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়