শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত ভর্তি, ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে না, আপিল বিভাগের রায়

মহসীন কবির: আইন বিভাগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানার অভিযোগে ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন। চ্যানেল২৪

এসময় প্রধান বিচারপতি বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো আর বিশ্ববিদ্যালয় নেই, ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে।

এর আগে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে, ইস্টার্ন, সাউথ ইস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটার অতিরিক্ত ভর্তি করা শিক্ষার্থীরা আইনজীবী সনদ গ্রহণের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এজন্য তাদের পৃথক পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে এ টাকা জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়