শিরোনাম
◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কোডিং শেখানোর উদ্যোগ নেয়া হয়েছে বললেন, সালমান এফ রহমান বলেন

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ৪র্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দেশের মানবসম্পদের দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়েই শিশুদের কম্পিউটারের ভাষা বা কোডিং শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। জাগো নিউজ

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'জ্বালানি, কৃষি ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিগত ১১ বছরে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। গার্মেন্টস সেক্টরের পর তথ্য প্রযুক্তি বাংলাদেশের নেক্সট বিগ থিং।'

তিনি বলেন, 'তথ্য প্রযুক্তি ও স্টার্টআপে সহায়তা দিতে সরকার বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের কোডিং শেখানো হচ্ছে। এ নিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কাজ করছে।'

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ, চাকরি খুজবো না চাকরি দেব-এর ফাউন্ডার মুনীর হোসেন প্রমুখ।

মুজিবর্ষকে সামনে রেখে এ বছর জাঁকজমক ভাবে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ-২০২০ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্জার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন ও পাওয়ার্ড বাই ই-জেনারেশন।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আঞ্চলিক পর্বে দেড় শতাধিক আবেদন পড়েছে। এর মধ্যে আঞ্চলিক চূড়ান্ত পর্বে অংশ নেয়ার জন্য দেশের ৮টি কোম্পানিকে নির্বাচিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়