শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে মমতা সরকার নীরিহ মানুষদের হত্যা করছে, অভিযোগ মোদীর

আসিফুজ্জামান পৃথিল: লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘পশ্চিমবঙ্গে কী ভাবে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে তা দেশের লোকের ভালই জানা আছে।’ আনন্দবাজার
তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করছেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের চক্রান্ত রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামাই নরেন্দ্র মোদীর ক্ষোভের কারণ।

দিল্লির শাহিন বাগ প্রসঙ্গে বলতে গিয়ে মমতাই একমাত্র মুখ্যমন্ত্রী যার নাম নেন মোদী। তৃণমূল এমপি সৌগত রায় বলেন, শাহিন বাগে গুলি চালানো অনুচিত।

এসময় থমকে যান প্রধানমন্ত্রী। কয়েক সেকেন্ডে নিজেকে গুছিয়ে নিয়ে সৌগতর উদ্দেশে বলেন, ‘দাদা, পশ্চিমবঙ্গের পীড়িত লোকেরা এখানেই রয়েছে। ওখানে কী চলছে, তা ফাঁস করে দিলে সমস্যায় পড়ে যাবেন। নির্দোষ লোকেদের কী ভাবে হত্যা করা হচ্ছে, তা দেশ জানে।’

এ নিয়ে আর বিশেষ ব্যাখ্যায় না-গেলেও পরে তৃণমূল নেত্রীর নাম উল্লেখ করেন মোদী। তবে মজার ছলে। কংগ্রেসকে করা একটি প্রশ্নের উত্তর সৌগত রায় দিতেই মোদী হাসতে হাসতে বলেন, ‘দাদা! আপনি কি কংগ্রেসে যোগদান করেছেন? দিদি কিন্তু ভাষণ শুনছেন!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়