শিরোনাম
◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রং দেখে নয়, লিপস্টিক বাঁছুন ঠোঁটের প্রকৃতি বুঝে!

মুসবা তিন্নি : আমরা লিপস্টিক কেনার সময় বেশির ভাগ ক্ষেত্রেই রংকেই গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু লিপস্টিকের টেক্সচার কেমন, সেটা দেখাও খুব জরুরি। কারণ সবার ঠোঁটে সবরকম লিপস্টিক মানায় না। এই সমস্যা প্রায় কমবেশি সকলেরই। তাই কেনার আগে দেখে নিন কার কোন টেক্সচারে লিপস্টিক সবচেয়ে বেশি মানাবে...।
-জি নিউজ বাংলা

১) ক্রিমি লিপস্টিক : যাঁদের ঠোঁট ছোট ও পাতলা তারা এই ধরনের লিপস্টিক লাগাতে পারেন। ক্রিম থাকায় এই লিপস্টিকে ঠোঁট অনেক ভরাট দেখায়। এই লিপস্টিক ঠোঁটের শুষ্কভাবও কাটিয়ে দেয়। যে কোনও সাজে যেকোনও সময়ই মানাবে এই ক্রিমি লিপস্টিক।

২) স্যাটিন ফিনিশ বা শিয়ার লিপস্টিক : এই লিপস্টিকে আবার অয়েল কনটেন্ট অনেক বেশি। তাই ঝলমলে গ্লসি লুক পাওয়ার জন্য এই লিপস্টিক ব্যবহার করা যেতেই পারে। তবে এই লিপস্টিক যা রং দেখায় ঠোঁটে কিন্তু তার থেকে অনেক বেশি গাঢ় হয়ে যায়। এই লিপস্টিকও ঠোঁটের শুষ্কভাব কাটিয়ে দেয়। তবে এই লিপস্টিক দিনের বেলায় এড়িয়ে যাওয়ায় ভাল।

৩) ম্যাট লিপস্টিক: এই লিপস্টিক যার ঠোঁট যেমন তেমন টেক্সচারই দেখায়। তবে যাদের ঠোঁট খুব ফাটে বা শুষ্ক তাদের এই লিপস্টিক এড়িয়ে চলায় ভাল। ম্যাট লিপস্টিক লাগালে উপরে লিপবামও লাগাতে পারেন। তবে এই লিপস্টিকের স্থায়ীত্ব অনেক বেশি তাই সারাদিনের অনুষ্ঠানে এই লিপস্টিক খুবই ভাল।

৪) ট্রান্সফাররেজিস্ট্যান্ট লিপস্টিক : অনেকে অফিস বেরোন সকালে আর ফেরেন রাতে। আর এই লিপস্টিক তাদের জন্য একেবারে আদর্শ। এই লিপস্টিক সকাল থেকে রাত পর্যন্ত একইরকম থাকে, এমনকি জলেও উঠে না। এই লিপস্টিক তোলার জন্য সলিউশন পাওয়া যায়। তেল কিংবা ময়শ্চারাইজার দিয়েও তুলতে পারেন এই লিপস্টিক। এই লিপস্টিকে ময়শ্চারাইজার কনটেন্টও স্বাভাবিক থাকে, ফলে ঠোঁটও শুষ্ক হয় না।

৫) ফ্রস্টেড লিপস্টিক : এই লিপস্টিক খুব হালকা হয়। এই লিপস্টিক স্পার্কেল করে। তবে এই লিপস্টিক ঠোঁটও শুষ্ক করে না। দিনের যে কোনওও সময়ই ব্যবহার করতে পারেন এই লিপস্টিক।

লিপস্টিক কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলো, তাহলেই দেখবেন আপনার ঠোঁটও হয়ে উঠবে নজর কাড়া, আকর্ষণীয়।

  • সর্বশেষ