শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে তাসকিনের ৫ উইকেটের দিন রকিবুলের দারুণ লড়াই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট করেছে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জবাবে তিন উইকেটে ৮৯ রান করে প্রথম দিন শেষ করেছে উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের চেয়ে ৮১ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। অধিনায়ক নাঈম ইসলামকে (১৮) নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুশফিক (১)।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলকে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন উত্তরাঞ্চলের রনি তালুকদার ও জুনায়েদ সিদ্দিকী। ১৯ রান করা রনিকে ফেরান শুভাগত। তিনে নামা মাহিদুলকে শূন্য রানে ফেরান আরাফাত সানি। এরপর ৪৭ রানে ফেরেন জুনায়েদ।

এর আগে অসাধারণ বোলিং পারফরম্যান্সে ম্যাচের প্রথম সেশন নিজের করে নেন উত্তরাঞ্চলের পেসার তাসকিন আহমেদ। টস হেরে ব্যাটিং করতে নামলে নাঈমকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সালাউদ্দিন শাকিল। এরপর মার্শাল আইয়ুব (১), আব্দুল মজিদ (৫) ও তাইবুর রহমানকে (০) ফেরান তাসকিন।

আট রানের মধ্যে চার উইকেট হারানো দলটি অধিনায়ক শুভাগত হোমের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে চায়। কিন্তু ২১ রানে শাকিলের বলে ফিরে যান শুভাগতও। তাকে ফেরান সালাউদ্দিন শাকিল। এরপর রকিবুল হাসান ও জাকের আলী ৩৭ রানের জুটি গড়েন। ১৯ রানে ফেরেন জাকির। দশটি চারে ৭০ রান করে ফিরে যান রকিবুল। ২৫ রানে অপরাজিত থাকেন আরাফাত।

তাসকিনের ৫টি ছাড়াও উত্তরাঞ্চলের হয়ে দুটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। একটি করে উইকেট নেন সুমন, আরিফুল ও এনামুল জুনিয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়