শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বিমানবাহিনীতে আত্মহত্যা বেড়েছে ৩৩ শতাংশ

সামিউল শাওন: গত বছর মার্কিন বিমান বাহিনীর ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেন। মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডট কম বলছে, এই হিসেবে আগের বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে। ডেইলি মেইল

মার্কিন বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনেল অ্যান্ড সার্ভিসেস- লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে যার কোনো সহজ সমাধান নেই।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। তবে ওই বছর বিমানবাহিনীতে সব মিলিয়ে ১০৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত সেনাদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ সেনা বেশি আত্মহত্যা করেছে। বিমানবাহিনীতে এত বেশি আত্মহত্যার ঘটনায় মার্কিন সেনা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়