শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। সাম্প্রতিককালে এত ভালো ম্যাচের সাক্ষী থাকেনি আইপিএল। এ হেন ম্যাচে শেষ পর্যন্ত স্থায়ুর চাপ ধরে রেখে বাজিমাত করেছে রাজস্থান। যাতে বড় ভূমিকা নিয়েছেন দলের তরুণ অধিনায়ক রিয়ান পরাগ। 

রাজস্থান অধিনায়কের নেতৃত্বগুণে রীতিমতো উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি এতটাই উচ্ছ্বসিত যে পরাগের প্রশংসা করতে গিয়ে অপভাষার ব্যবহার করে ফেললেন।

রবি শাস্ত্রী রাজস্থান-গুজরাট ম্যাচের পর সোশাল মিডিয়ায় লিখলেন, “এটা অনায়াসেই আইপিএলের সর্বকালের সেরা ম্যাচগুলির মধ্যে পড়বে। রায়ান পরাগ তোমার মানসিক দৃঢ়তা প্রশংসা করার মতো। বিশেষ করে নেতা হিসাবে। অবিশ্বাস্য মানসিকতা। খুব ভালো খেলেছ। আইপিএল জিন্দাবাদ।” পরাগের মানসিক দৃঢ়তার প্রশংসা করতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ‘B***s of steel’ শব্দবন্ধ। যার প্রথম অংশটি কোনও একটি অপশব্দ। -- সংবাদপ্রতি‌দিন

শনিবার রোমহর্ষক ম্যাচে গুজরাট টাইটান্সকে ৬ রানে হারায় রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-ঝড়। যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি। ধ্রুব জুরেলের দারুণ একটা ইনিংস। এবং শেষ দু’ওভারে জোফ্রা আর্চার এবং তুষার দেশপান্ডের দূরন্ত বোলিংয়ে শেষে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। রান উৎসবের পিচে জিততে শেষ দু’ওভারে ১৫ রান প্রয়োজন ছিল গুজরাটের। অথচ সেই ম্যাচও জিততে পারেননি রশিদ খানরা।

শেষ দু’ওভারে জ্বলে উঠলেন দুই পেসার হোফ্রা আর্চার এবং তুষার দেশপাণ্ডে। শেষ দু’ওভারে দুই পেসারই দিলেন ৪ রান করে। ফলে গুজরাট থামল ২০৪-৮ স্কোরে। যেভাবে শেষ দুই ওভারে ফিল্ডিং সাজানো থেকে নিয়মিত বোলারদের সঙ্গে কথা বললেন পরাগ। সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। শাস্ত্রী ওই অধিনায়কত্বেরই প্রশংসা করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়