শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নব্য জেএমবির নারী শাখার প্রধান তিনদিনের রিমান্ডে

মাসুদ আলম: বুধবার আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দী জীবন ওরফে নীখোজ আলোকে (২৮) দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ। তার কাছ থেকে ২টি মুঠো ফোন জব্দ করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্র জানায়, সে নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন ধরে গোপনে অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিলো। সে বিভিন্ন জনকে কথিত হিজরতে প্রেরণ করেছিলো। যাদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু দুজানা ও আবু মোহাম্মদদের সাথে তার যোগাযোগ ছিল। দেশে খিলাফত ও শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে অজ্ঞাতনামা ৪/৫ জন ওই এলাকায় একত্রিত হয়েছিলো। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খানখানাপুর দক্ষিণপাড়া এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়