শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি মাসে সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ

জেবা আফরোজ: গুগল ফটোজ পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিতে প্রতি মাসে ব্যবহারকারীদের বিনিময় করা সেরা ১০টি ছবি প্রিন্ট করে তাদের ঠিকানায় পাঠাবে। এ জন্য গুগল ফটোজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন সেবা চালু করতে যাচ্ছে। টিচজম ডট টিভি
ইতোমধ্যে গুগল যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর ওপর সেবাটির কার্যকারিতা পরখ করছে। আর এই সেবাটির জন্য প্রতি মাসে ব্যবহারকারীকে গুণতে হবে ৮ ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটি শুধু নিবন্ধিত ব্যবহারকারীদের বিনিময় করা বা অনলাইনে জমা রাখা ছবিগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে সেরা ছবি বাছাই করবে। তবে ব্যবহারকারীরা নিজের পছন্দের ব্যক্তি বা বিষয় উল্লেখ করার সুযোগ পাবেন।

যদি সবকিছু ঠিক থাকে তাহলে খুব দ্রুত সেবাটি চালু হবে। এত দিন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো ছবি ব্যবহারকারীদের সামনে প্রদর্শন করত গুগল ফটোজ।

  • সর্বশেষ