শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল নির্মাণে দক্ষ লোকবল গড়তে প্রশিক্ষণ দিবে বিটাক, জানালেন মহাপরিচালক

শাহীন খন্দকার : বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। বিটাকের মহাপরিচালক মফিজুর রহমান জানিয়েছেন দক্ষ জনবলের ঘাটতিগুলো চিহ্নিত করেই তা পূরণে এধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েল্ডিং, প্রেস টুলস্ ও পেইন্টিং এই তিনটি ট্রেডে প্রশিক্ষণ দেবে বিটাক। এধরনের যৌথ প্রশিক্ষণে মোটরসাইকেল শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখিয়েছে।

বিটাক মহাপরিচালক বলেন বিটাক ইতিমধ্যে রানার মোটর এর প্রতিনিধি, মোটরসাইকেল ম্যানুফ্যাকচারাস এন্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএমইএবি) এর প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে গবেষণা সহায়তা দেবে বিটাক। ভবিষ্যতে মোটরসাইকেল যন্ত্রাংশ তৈরিতে বিটাকের টুল ইনস্টিটিউট কারিগরি সহায়তাও দেবে।

ইতিমধ্যে বিটাক থেকে চারজন ও অ্যাসোসিয়েশন তিনজনকে নিয়ে সাত সদস্যের গঠিত কমিটি কাজ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়