শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই চিঠির ৫৫ হাজার কপির প্রাপক একই ব্যক্তি!

সিরাজুল ইসলাম: ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অহিও রাজ্যের টুইনবার্গে। সিএনএন

ওই এলাকার বাসিন্দা ডে কেইন টুইনবার্গ ডাকঘরে গিয়েছিলেন চিঠির জন্য। সেখানে গিয়ে হতবাক হয়ে যান তিনি। দেখেন ৭৯টি চিঠির বাক্স রয়েছে তার নামে। প্রতিটিতেই রয়েছে ৭০০ চিঠি। তিনি ভাবলেন- নিশ্চয়ই কিছু খুবই ভুল হয়েছে।

ডেন বলেন, বিষয়টিতে তিনি দুঃখ পেয়েছেন। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? ওই ধরণের ভুল কে করলো?
চিঠিটি এসেছিলো কলেজ এভিনিউ স্টুডেন্ট লোন কোম্পানি থেকে। ডেন ও তার স্ত্রীকে এটি পাঠানো হয়েছিলো। তারা তাদের সন্তানের পড়ালেখার জন্য ঋণ নিয়েছিলো কোম্পানি থেকে। এ চিঠিকে ছিলো সেই ঋণের বিবরণি।
ডে বলেন, কোম্পানিটি তার কাছে ক্ষমা চেয়েছে। তারা তাকে বলেছে, চিঠি পাঠানোর ব্যবস্থায় কোথাও ভুল হয়েছে। সিএনএন কোম্পানিটির বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পারেনি।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মুখপাত্রী নাদিয়া দালাই বলেন, একই ব্যক্তির কাছে ৫৫ হাজার চিঠি পাঠানো অস্বাভাবিক। টুইনবার্গে ওই ব্যক্তিকে বিপুল চিঠি পাঠানোর ঘটনা প্রায়ই ঘটে না। ডাক বিভাগ সর্বোচ্চ গ্রাহক সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
কেন বলেন, কোম্পানি তাকে একটি সংশোধিত চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন। এ সময় তিনি একটি চিঠি পাবেন বলে আশা করেন। অপ্রয়োজনীয় চিঠিগুলো দুই দফায় এনেছেন ডেন। এগুলো পাঠাতে কোম্পানির ব্যয় হয়েছে ১১ হাজার ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়