শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির চুক্তি সবচেয়ে বেশি পারিশ্রমিক মুশফিকের, ক্রিকবাজের প্রতিবেদন

শিউলী আক্তার : নতুন বছরে ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে চলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একটু ভিন্ন আঙ্গিকে, ‘পয়েন্ট’ পদ্ধতির প্রচলন ঘটিয়ে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করতে যাচ্ছে বোর্ড। সেই ভিত্তিতে সবচেয়ে বেশি পয়েন্ট মুশফিকের। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

সর্বোত্তম ক্যাটাগরিতে এবার থাকবেন তিন ক্রিকেটার- মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ও রিয়াদ প্রতি মাসে ৬ লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন। তবে তাদের চেয়ে কিছুটা বেশি পেয়ে এই চুক্তির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হতে চলেছেন মুশফিক। তিনি পাবেন মাসিক ৬ লাখ ২০ হাজার টাকা করে।

খেলোয়াড়দের ম্যাচ খেলার প্রতি নিবেদন বাড়াতে বিসিবি প্রতি ম্যাচের জন্য পয়েন্টের ব্যবস্থা করে তৈরি করেছে খেলোয়াড়দের পারিশ্রমিকের মানদণ্ড। সে অনুযায়ী, ২০১৭ সালের আগে অনুষ্ঠিত প্রতিটি টেস্টের জন্য ৮ পয়েন্ট এবং ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত প্রতিটি টেস্টের জন্য ১০ পয়েন্ট করে ধরা হয়েছে।

এছাড়া ২০১৭ সাল পর্যন্ত প্রতি ওয়ানডেতে ৪ পয়েন্ট এবং টি-টোয়েন্টিতে ৩ পয়েন্ট করে যুক্ত হয়েছে খেলোয়াড়দের নামের পাশে। সেই মোতাবেক সবচেয়ে বেশি পয়েন্ট মুশফিকের, যার টেস্ট পয়েন্ট ৫৭৪ ও সীমিত ওভারের পয়েন্ট ১১৭২। পয়েন্টের হিসেবে রিয়াদ রয়েছেন তামিমেরও পরে। সবচেয়ে বেশি পয়েন্টধারী মুশফিককে তাই কিছুটা বাড়তি পারিশ্রমিকেই মূল্যায়ন করবে বোর্ড। সর্বশেষ চুক্তিতে মাসিক ৪ লাখ টাকা করে পেতেন তামিম, মুশফিক ও রিয়াদ।

এছাড়া মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেনের মাসিক পারিশ্রমিক ৩ লাখ টাকা, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর আড়াই লাখ টাকা, ইমরুল কায়েস ২ লাখ টাকা এবং মোহাম্মদ মিঠুন ১ লাখ ৭৫ হাজার টাকা পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, সর্বশেষ চুক্তিতে মোস্তাফিজের পারিশ্রমিক ছিল ৩ লাখ টাকা, অর্থাৎ ফর্মের গ্রাফের মতো এবার তার পারিশ্রমিকও কমছে।

  • সর্বশেষ