শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস খেলবেন বিসিএলে

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি পাকিস্তান সফরে ইনজুরির কারণে যেতে পারেননি বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল কায়েস। এছাড়া ব্যক্তিগত সমস্যার কারণে পাকিস্তানে না গেলেও ইনজুরির কবলে পড়েছেন মুশফিকুর রহিমও। তবে সুসংবাদ হলো নির্দিষ্ট সময়ের আগেই চোট কাটিয়ে মাঠে ফিরছেন এ দুজন ক্রিকেটার।

বঙ্গবন্ধু বিপিএলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া মাসাল ইনজুরিতে পড়েন দলের ওপেনার ইমরুল কায়েস। তবে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচের আগে দুজনই সেরে উঠেছেন নির্দিষ্ট সময়ের আগেই। বিষয়টি আজ গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী।

এ প্রসঙ্গে দেবাশিষ বলেন, ‘মুশফিক এবং ইমরুল ওদের হ্যামস্ট্রিং এবং কাপ মাসেলের সমস্যা নিয়ে কিছুদিন ইঞ্জুরিতে ছিল। এর মধ্যে ওদের রিহ্যাব প্রক্রিয়াও চলছিল। মুশফিকের ইঞ্জুরি গ্রেড ওয়ান ইঞ্জুরি হওয়াতে আমরা আশা করছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে যাবে। কিন্তু ইমরুলের ইনজুরিতে আমাদের ধারণা ছিলো আরেকটু বেশি সময় লাগতে পারে, সপ্তাহ খানেক।’

এই দুই ক্রিকেটারের এখন ম্যাচ খেলতে আর কোন বাধা নেই বলে জানান দেবাশিষ, ‘আজকে ওদের দুজনেরই টেস্ট হলো আমাদের ফিজিও থেরাপিস্ট এবং ট্রেনারদের তত্ত্বাবধায়নে। খুবই সন্তোষজনক ভাবে ওরা টেস্টে উর্ত্তীর্ণ হয়েছে। এবং দুজনেই আপাতত খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত হচ্ছে। তো পরবর্তী খেলাগুলোয় ওদের অংশগ্রহণে আর কোনো বাঁধা থাকবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়