শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে ভয়াবহ সোয়াইন ফ্লু, তিন মাসে আক্রান্তে মৃতের সংখ্যা ৫৬

শরীফ শাওন : তাইওয়ানে করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছ সোয়াইন ফ্লু। গত তিন মাসে এই ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৫৬ জনের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মঙ্গলবার তাইওয়ান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি’র বরাত দিযে এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয় অঞ্চলটিতে করোনা ভাইরাসে এ যাবৎ ১০ জন আক্রান্ত হলেও ঘটেনি মৃত্যুর ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, গত সপ্তাহেই সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন।

সিডিসি চিকিৎসক লিন ইয়ুং-চিং জানান, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে গত ১ অক্টোবর ভর্তি হওয়া ৭৭১ জনের মধ্যে মৃত্যু হয় ৫৬ জনের। এসময় ফ্লু থেকে সুরক্ষায় ভ্যাক্সিন বা প্রতিষেধক নেওয়ার আহ্বান জানান সিডিসির মুখপাত্র।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ মৌসুমে  ফ্লু আক্রান্ত মৃতের সংখ্যা প্রায় ১৩শত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়