শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য ঠাকুরগাঁওয়ে শিক্ষক সহায়িকা পুস্তিকা বিতরণ ও মত বিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য শিক্ষক সহায়িকা পুস্তক বিতরণ অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঠাকুরগাঁও এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঠাকুরগাঁও এর প্রোগ্রাম অফিসার মাহমুদ উজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম। এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য শিক্ষক সহায়িকা পুস্তক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়