শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বন্য হাতির আক্রমনে এক নারী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: রোববার রাত দেড়টার দিকে আনোয়ারায় বন্য হাতির আক্রমণে দেবী রানী (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলো লোকালয়ে নেমে এসে বাড়িঘর ভাঙচুর করলে এলাকার লোকজন তাড়ানোর জন্য বের হয়। এসময়ে দেবী রানী ঘরে সামনে হাতির পায়ে পিষ্ট হয়। তার শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি ওই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়