শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোকার মতো ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড, শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে মাত্র সাত রানে হেরেছে স্বাগতিকরা। অন্যদিকে ৫-০ তে হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়েছে ভারতীয় দল। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ৫-০ তে জিতেছে তারা। বিরাট কোহলিদের এমন জয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। আর সমালোচনা করেছেন নিউজল্যান্ড দলের।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘বোকার মতো ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। এই দলটি যে ভাবে হারতে দেখলাম তাকে আর অন্য কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মনে হয়, নিউজিল্যান্ডের উচিত বল-প্রতি রান পরিস্থিতিতে কী ভাবে ব্যাট করতে হয় তা শেখা। পাঁচ টি-টোয়েন্টির মধ্যে দুটো তারা টাই করেছিলো। আর শেষ ম্যাচে বল-প্রতি রানও প্রায় ছিলো না। অথচ, তার পরও তারা হেরে গেলো।’

রবিবার রান তাড়ার সময় চতুর্থ উইকেটে রস টেলর ও টিম সেইফার্ট যোগ করেছিলেন ৯৯ রান। ১৩তম ওভারে সেইফাট ফেরাতে ধ্বস নামে কিউইদের। এই শোয়েব বলেন, ‘আমি বুঝতে পারছি না যে, নিউজিল্যান্ড ঠিক কী করছে। তারা বার বার এক ওভারে বেশি উইকেট হারিয়ে বসছে। রস টেলরের মতো সিনিয়র ক্রিকেটারও ম্যাচ শেষ করে আসতে পারছে না, এটা দেখাও যন্ত্রণার। আমার কাছে পুরোটাই বোকামি লেগেছে। জানি না তারা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। তাদের বুদ্ধিহীন ক্রিকেট দেখাও কষ্টকর। যদি সামান্য পরিণত মানসিকতা দেখাতো, তবে নিউজিল্যান্ড ৩-২ জিততো টি-টোয়েন্টি সিরিজ। তবে ভারতকে সেলাম, ওরা সুযোগ কাজে লাগিয়েছে দারুণ ভাবে।’

  • সর্বশেষ