শিরোনাম
◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের কারণে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চাইনিজ স্টোর, কর্পোরেট অফিস বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল

শাহনাজ বেগম : মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের একজন মুখপাত্র শনিবার জানান, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে পর্যাপ্ত সাবধানতা গ্রহণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যত তাড়াতাড়ি সম্ভব স্টোরগুলো পুনরায় চালু করার প্রত্যাশা করছি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

অ্যাপল মোট বিক্রয়ের প্রায় এক পঞ্চমাংশ চীনের উপর নির্ভর করে। এটি পরিচালনা করে চীনের প্রায় ৪০ টিরও বেশি স্টোর এবং এই সপ্তাহে আইফোনের বিক্রয় বৃদ্ধির কারণে কোম্পানিটির রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।

চীনে এ ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করায় মঙ্গলবার আক্রান্তদের সহায়তার আশ^াস দিয়েছিলেন অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টিম কুক।

রোববার পর্যন্ত করোনা ভাইরাসে চীনে নিহত হয়েছেন ৩০৪ জন এবং আহত হয়েছেন অন্তত সাড়ে ১২ হাজার মানুষ। পর্যবেক্ষণে রাখা হয়েছে লক্ষাধিক চীনা নাগরিককে। করোনা ভাইরাস মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে সরঞ্জাম পাঠানোর সহায়তার চেয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ