শিরোনাম
◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণভাবে ভোট চলছে তেজগাঁও শিল্প এলাকা ২৪ নম্বর ওয়ার্ডে

রাজু আলাউদ্দিন: সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

এবার সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে লড়ছেন ৬জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা দক্ষিণে সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ওয়ার্ড ৭৫টি।
ইসি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৪৩ হাজার ৮ জন ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।

তেজগাঁও শিল্প এলাকা ২৪ নম্বর ওয়ার্ডে ভোটাররা জানিয়েছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সময় মতো লাইনে দাঁড়িয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আগে বাড়ে বাড়ি ফিরতে চান তারা।

এদিকে ২৪ নম্বর ওয়ার্ড মাছুম মিয়া বলেন, ভোট হচ্ছে নাগরিক অধিকার বাড়ির পাশেই ভোট কেন্দ্র তাই সকাল সকাল ভোট দিতে এসেছি।

সকাল থেকে তেজগাঁও শিল্প এলাকা ২৪ নম্বর কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের থেকে প্রার্থীর কর্মী-সমর্থকদের আনাগোনা বেশি দেখা গেছে।

এ বিষয়ে তেজগাঁও শিল্প এলাকার বাসিন্দা মামুন বলেন, সকাল হওয়ার কারণে এখন ভোটারদের উপস্থিতি কম। আমাদের ধারণা, ১০টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়