শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ আতিকুল ও ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন তাপস

সমীরণ রায়: একটানা ২০ দিনের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ শনিবার।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী তাপস ধানমন্ডিতে এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরায় ভোট দেবেন।

ব্যারিস্টার তাপসের নির্বাচন সমন্বয়কারী তারেক শিকদার জানান, সকাল ৮টার দিকে ধানমন্ডি-৭ নম্বরে অবস্থিত ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজকেন্দ্রে ভোট দেবেন তাপস।

আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী জানান, সকাল ৮টার দিকে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন আতিকুল।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকাবাসী ভোটদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দুই সিটি করপোরেশনের নগরপিতা নির্বাচিত করবেন।

  • সর্বশেষ