শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকল্প রাজধানী নয়, জেরুজালেম আমাদের একমাত্র রাজধানী, বলছেন ফিলিস্তিনিরা

আসিফুজ্জামান পৃথিল: জেরুজালেমের সামান্য বাইরে দখলিকৃত পশ্চিম তীরে ছোট্ট গ্রাম আবু দিশ এর অবস্থান। ট্রাম্পের নতুন ঘোষিত মধ্যপ্রাচ্য পরিকল্পনায় এই গ্রামটিকেই স্বাধীন ফিলিস্তিনের রাজধানীর প্রস্তাব দেয়া হয়েছে এই গ্রামটিকেই। আল জাজিরা

তবে আবু দিস এর বাসিন্দাদের দাবি জেরুজালেম গভর্নরের অংশ হলেও গ্রামটির অবস্থান জেরুজালেমের মিউনিসিপ্যাল সামার বাইরে।

ইজরায়েলিদের তৈরি ৮ মিটা উঁচু পৃথকীকরণ দেয়াল দ্বারা গ্রামটির ২০ হাজার বাসিন্দা প্রকৃত জেরুজালেম থেকে বিচ্ছিন্ন। এছাড়াও গ্রামটিকে ঘিরে রেখেছে বেশ কিছু অবৈধ ইহুদী বসতি।

গ্রামটি ঐতিহাসিক হলেও ধর্মীও ও সাংস্কৃতিকভাবে ফিলিস্তিনিদের এর ততোটা আবেদন ও গুরুত্ব নেই, যতটা জেরুজালেমের পুরাতন শহরের আছে।

এই গ্রামের ৭৫ বছর বয়সী বাসিন্দা খালিদ মুহসিন বলেন, ‘ফিলিস্তিনিরা কখনই নিজেদের রাজধানী হিসেবে আবু দিসকে মেনে নেবে না। জেরুজালেম আমাদের রাজধানী। ইজরায়েলিদের নয়।’

ফিলিস্তিনিরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা ইজরায়েলের নীল নকশার অংশ। অখণ্ড জেরুজালেম ছাড়া তারা স্বাধীন ফিলিস্তিন মেনে নেবেন না।

  • সর্বশেষ