শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিল অব দ্য সেঞ্চুরিতে গোলান মালভূমিকে ইসলায়েলের অংশে রাখায় রাশিয়ার প্রতিবাদ

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেছেন, মনে রাখতে হবে যে, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনা প্রকাশের পর এক টুইটার বার্তায় গোলান মালভূমিকে ইসরাইলের অংশ দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেন।

এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে নেবেন জিয়া বলেন, “মঙ্গলবার ওয়াশিংটন তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে তবে আমরা বিষয়টি উল্লেখ না করে পারছি না যে, ট্রাম্প প্রকাশিত মানচিত্রে গোলান মালভূমিকে ইসরাইলের অংশ দেখানো হয়েছে। যিনি এই মানচিত্র তৈরি করেছেন আমরা সেই ভূগোলবিদকে স্মরণ করিয়ে দিতে চাই যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব এবং আমরা গোলানের ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকার করি না।”

১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির একটি অংশ দখল করে নেয়। ১৯৮১ সালে এটি ইসরাইলের অংশ হিসেবে সংযুক্ত করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি পদক্ষেপকে স্বীকৃতি দেয় নি। ওই বছরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গোলানের সংযুক্তিকরণকে অবৈধ বলে ৪৯৭ নম্বর প্রস্তাব পাস করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন।

  • সর্বশেষ