শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবির আইবিএ জেইউর উদ্যেগে উইন্টারফেস্ট

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি: নাচ,গান আর আয়োজনে শীতকে স্বাগত জানাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ(আইবিএ-জেইউ)। অনুষদের সাংস্কৃতিক ক্লাব "ইনফিউশনের" তত্ত্বাবধানে বুধবার বেলা সাড়ে তিনটায় শুরু হয় উইন্টারফেস্ট উদযাপন ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিরেক্টর প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ রাফিউল হক। এছাড়াও বক্তব্য রাখেন ইনফিউশন ক্লাবের মডারেটর পলাশ সাহা। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন ।

নাচ-গান আর আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক সন্ধ্যাকে মুখরিত করে। এ সময় অনুষদের ডিরেক্টর রাফিউল হক আবৃত্তি করেন সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা, “হে সূর্য"। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে ছিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দৃষ্টির অভিনীত কার্টুন মীনা অবলম্বনে নাটিকা। কিবোর্ড, বেহালা আর গিটারের পাশাপাশি অনুষ্ঠানের বিদায়লগ্নে মঞ্চে উঠে সৈকত কর এর নেতৃত্বে “আইবিএ ইনহাউজ ব্যান্ড।”

অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে চাইলে সভাপতি রোদসী তাসনীম তকী জানান, “পুরো অনুষ্ঠান জুড়ে সবার অংশগ্রহন এবং সহযোগীতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। বিশেষ করে অনুষ্ঠানে পারফর্মেন্স গুলো ছিল দর্শকদের মাঝে বেশ সাড়া জাগানো।”  উল্লেখ্য প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি মাসে জাহাঙ্গীরনগর আইবিএ উইন্টারফেস্টের মাধ্যমে স্বাগত জানায় শীতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়