শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতিরা কি ভোট দিতে যাবে?

সুলতান মির্জা : আমি ঢাকার ভোটার নই। এমনকি ঢাকায় একটা ভোটও আমার কথায় এদিক সেদিক কেউ দেবেও না। কাজেই নির্বাচন নিয়ে আমার আগ্রহ থাকলেও ক্যাম্পেইনে আগ্রহ তেমন একটা ছিলো না। আমাদের উত্তরার ব্যাপারে খোঁজ নিলাম, উত্তরাতে ১০-১৫ লাখের বেশি লোকের বসবাস হলেও সিটিতে ভোট দেবে এমন ভোটারের সংখ্যা মাত্র ৬০-৭০ হাজার হবে। হিসাবটা এ জন্য দিলাম যে, গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে। এর মধ্যে রিজভী ও রিজভীর বাচ্চাদের মুখস্থ অভিযোগ দারুণ, মিড নাইট ইলেকশন... তাও এমনভাবেই তারা বলে যে মনে হয় তারা ভোটকেন্দ্রে গিয়েছিলো, গিয়ে দেখে ভোট নেই এমন হলেও মেনে নেওয়া যেতো ভোটে প্রচুর কারচুপি হয়েছে। বাস্তবতা হলো বিএনপি-জামায়াতের তারা হয় বিদেশে কামলা দিচ্ছে না হয় দেশে ১০-১৫টা মামলার আসামি পুলিশের সামনে গেলেই পুলিশ অ্যারেস্ট করতে পারে, তারা ভোট কেন্দ্রমুখী হয়নি, যখন একচেটিয়া আওয়ামী লীগ আর নৌকা ছাড়া কিছুই নেই তখন তারা বলা শুরু করে দিলো মিড নাইট ইলেকশন।

অথচ ৩০ ডিসেম্বরের আগে তাদের কী হুমকি, কুদনপাদনে টিভির পর্দা, পত্রিকার পাতা ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়েছিলো। নির্বাচনের দিন যখন নিশ্চিত হয়ে গেলো লক্ষণ ভালো নয়, রিজভী বলে দিলো মিড নাইট ইলেকশন। ব্যাস। এবারের সিটি নির্বাচন আওয়ামী লীগের জন্য খুব বেশি গুরুত্বের এমনটা চিন্তা করা ঠিক নয়। নির্বাচন হবে নির্বাচনের মতোই। ভোটকেন্দ্রে সবাই যাবে, ভোট দেবে এমনটাই প্রত্যাশা। নির্বাচনের রেজাল্ট জয়-পরাজয় আছেই। যা হবে সেটা পরের বিষয়। কিন্তু ভাবছি অন্য কথা। বিএনপি-জামায়াতিরা কী ভোট দিতে যাবে? সারাদেশ থেকে বিএনপি-জামায়াতি ক্যাডার যারা ঢাকায় জমা হয়েছে নির্বাচনের জন্য, তারা কী নির্বাচনের দিন সুষ্ঠু ভোটের পরিবেশ রাখবে নাকি দলবাজি করতে গিয়ে যা খুশি তা করবে? আর এ সব যদি কিছু হয়ে যায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি কোনো কার্যকর ব্যবস্থা নেয়, তখন বিএনপি-জামায়াতিরা আবার বলবে না তো নির্বাচনে তাদের ভোট দিতে দেওয়া হয়নি... আগেই বলেছি ঢাকার উত্তরার ভোটার ৬০-৭০ হাজার, লোকজনের বসবাস ১০-১৫ লাখ বা তার বেশি। কাজেই বিএনপি-জামায়াতিদের উচিত সব প্রকার দুই নম্বরি প্ল্যানিং বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। এবারে ভোটকেন্দ্রে না গিয়ে অথবা না দিয়ে ভোটের রেজাল্টের পরে যদি তাদের প্রার্থীর পরাজয় হয়, তাহলে দোষারোপ করা যাবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ