শিরোনাম
◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, বাংলাদেশ ভ্রমণে ব্রিটেনের সতর্কতা জারি

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, বাংলাদেশ ভ্রমণে ব্রিটেনের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন, সকল মেয়র প্রার্থীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। এটি একটি বৃহৎ গণতান্ত্রিক অনুশীলন হতে চলেছে। এটি সহিংসতা থেকে মুক্ত থাকবে। সহিংসতা গণতন্ত্রের অংশ নয়।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা ঢাকার জন্য একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি করপোরেশন নির্বাচন কামনা করছি।

বৃটিশ নাগরিকদের জন্য দেওয়া সতর্ক বার্তায় দেশটি বলছে, নির্বাচনের এই সময়ে ঢাকায় সফর করলে সজাগ থাকতে হবে। তাছাড়া বাড়তি নিরাপত্তামুলক পদক্ষেপের কারণে ঘুরতে বের হলে বা কোনো কাজে বের হলে অতিরিক্ত সময় হাতে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে বলা হয়, এসব এলাকায় গেলে নাগরিকদের সজাগ থাকতে এবং পরিস্থিতির আপডেট সম্পর্কে সচেতন থাকতে হেবে।

বাংলাদেশে সন্ত্রাসী হামলার বিষয়ও তুলে ধরে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসীদের হামলা চালানোর বড় আশঙ্কা রয়েছে। তাই রাজনৈতিক র‌্যালি, জনবহুল এলাকা, নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতি আছে এমন এলাকায় বৃটিশ নাগরিকদের উপস্থিতি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে দেশটি।

ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আমরা ঢাকার জন্য একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি কর্পোরেশন নির্বাচন কামনা করছি।

  • সর্বশেষ