শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো অপশক্তি নৌকার গণজোয়ার থামিয়ে রাখতে পারবে না, প্রতিপক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে, বললেন আতিকুল ইসলাম

আবুল বাশার নূরু: বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাষানটেক বাজার এলাকায় নির্বাচনি প্রচার শুরুর আগে একথা বলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা শুনতে পারছি, নৌকার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ বাইরে থেকে ভাড়াটে লোক নিয়ে এসে ভোটকেন্দ্রে গন্ডগোলের পাঁয়তারা করছে। বাইরে থেকে প্রচুর লোক নিয়ে এসে কেন্দ্রে কেন্দ্রে ঢোকানোর পাঁয়তারা হচ্ছে।বিভিন্ন জেলা থেকে লোক এনে তারা সন্ত্রাস করবে। তারা চাচ্ছে যেন ভোটের পরিবেশ নষ্ট হয়।

আতিকুল বলেন, অনেকেই জানতে চেয়েছেন, নির্বাচন বানচাল হবে কি-না। আমি বলতে চাই, নির্বাচন হবেই হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা হবে না। ২০১৯ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী ভাষানটেক বস্তিবাসীদের কীভাবে পুনর্বাসন করা যায় তা জিজ্ঞেস করেছিলেন। সে বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। প্রতিটি মানুষকে পুনর্বাসন না করা পর্যন্ত ভাষানটেক এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। এই বস্তিতে যারা আছে তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষকে মানুষের মতো সম্মান দিতে হবে। বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে।

আতিক বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। এই ভাষানটেকের রাস্তা চওড়া করার কাজ এরই মধ্যে করেছি। যদি বিজয়ী হই তবে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়