শিরোনাম
◈ এশিয়ার উন্নয়ন মডেলের ‘শেষ ভরসা’ কেন হতে পারে বাংলাদেশ? এআই যুগে শিল্পায়ন নিয়েই বড় প্রশ্ন ◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত

মহসীন কবির: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে অর্জুন চাকমা (৩৮) ওরফে বর্গা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) প্রসীত গ্রুপের কর্মী বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। যমুনা টিভি ও বাংলানিউজ

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, সকালের দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে।পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অর্জুন চাকমার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ওই সময় সেখান থেকে পয়েন্ট টুটু বোরের একটি অস্ত্রও জব্দ করা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়